সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে এই দাবির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে এক বিবৃতির মাধ্যমে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন।

তবে হুথিদের এই দাবির বিষয়টি নিরপেক্ষ কোনো সূত্র থেকে এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

#হুথি#সৌদি আরব#যুদ্ধবিমান#মধ্যপ্রাচ্য#সংবাদ