মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে দেশে রেকর্ড ৫ দশমিক ৭১ লাখ টন ইলিশ উৎপাদিত হয়েছিল। তবে এরপর থেকে ধারাবাহিকভাবে উৎপাদন কমছে। ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন কমে ৫ দশমিক ২৯ লাখ টনে নেমে আসে এবং সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে তা আরও কমে ৫ লাখ টনে দাঁড়িয়েছে। পরিবেশগত বিভিন্ন ঝুঁকি এবং ইলিশের অভিবাসন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটার কারণে উৎপাদন হ্রাস পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
টানা তিন বছর ইলিশের উৎপাদন হ্রাস
পরিবেশগত ঝুঁকি ও অভিবাসন প্রক্রিয়ায় বিঘ্নের কারণে টানা তিন বছর ধরে দেশে ইলিশের উৎপাদন কমছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
উৎস: TBS Bangladesh