সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এক মাসের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো রিয়াদ সফর করছেন। এই সফরকালে সিরিয়া ও সৌদি আরবের মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া দেশ দুটি ৪০৩ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা প্রদানের বিষয়ে একমত হয়েছে।
এই চুক্তির আওতায় সিরিয়ার ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র, আবাসন, সিভিল ডিফেন্স, বিদ্যুৎ উৎপাদন এবং সুপেয় পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে অর্থায়ন করা হবে।