রাশিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি (LNG) ও এলপিজি (LPG) আমদানির বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ। এই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল রাশিয়ার সাখালিন-২ এবং পোর্টোভায়া প্রকল্প থেকে জ্বালানি আমদানির সম্ভাবনা।
দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট জটিলতাগুলো কাটিয়ে উঠতে বিকল্প পেমেন্ট বা অর্থ পরিশোধের মাধ্যম নিয়েও উভয় পক্ষ আলোচনা করেছে।