সিগারেটের সরবরাহ চেইন থেকে উধাও ৪ হাজার কোটি টাকা: বাড়তি মুনাফা কার পকেটে?

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক অনুসন্ধানে দেখা গেছে, বাজারে প্রায় সব ব্র্যান্ডের সিগারেট নির্ধারিত খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।

সিগারেটের সরবরাহ চেইন থেকে উধাও ৪ হাজার কোটি টাকা: বাড়তি মুনাফা কার পকেটে?

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক বাজার অনুসন্ধানে উঠে এসেছে যে, বাজারে প্রায় সব ব্র্যান্ডের সিগারেট প্যাকেটের গায়ে লেখা সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এর মূল কারণ হিসেবে দেখা গেছে, সিগারেট কোম্পানিগুলো পরিবেশকদের কাছে এমআরপি বা তার কাছাকাছি মূল্যে পণ্য বিক্রি করছে। ফলে খুচরা বিক্রেতাদের জন্য কোনো মুনাফার সুযোগ থাকছে না। এই প্রক্রিয়ায় সরবরাহ চেইন থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা উধাও হয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উৎস: TBS Bangladesh
#সিগারেট#বাজারদর#অর্থনীতি#বাণিজ্য#বাংলাদেশ