প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জাতীয় উন্নয়নে প্রবাসীদের সক্রিয়ভাবে অবদান রাখার আহ্বান জানিয়েছেন। তিনি একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।
সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে স্কুল পর্যায়ে বিদেশি ভাষা শিক্ষা চালু করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে দেশের উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর শয্যা সংখ্যা ১৫০-এ উন্নীত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।