ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই ও রোবোটিক্স

পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স এবং কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই ও রোবোটিক্স

বিশ্বের দ্রুত পরিবর্তনশীল ও প্রযুক্তি-নির্ভর পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সরকার স্টেম (STEM) শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এরই অংশ হিসেবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যপুস্তকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স এবং কারিগরি শিক্ষা যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উৎস: TBS Bangladesh
#শিক্ষা#প্রযুক্তি#এআই#রোবোটিক্স#কারিগরি শিক্ষা