আটলান্টা স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত ম্যাচে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় তুলে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের করা গোল দুটিতে সহায়তা করেছেন দলের অধিনায়ক লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী এই তারকা খেলোয়াড় দলের এমন ঘুরে দাঁড়ানোর মানসিকতায় মোটেও অবাক নন বলে জানিয়েছেন।
শেষ মুহূর্তের জয়ে আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোয় অবাক নন মেসি
আটলান্টা স্টেডিয়ামে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা।