শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের কপি ঢাকায় পাঠিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি সংক্রান্ত আবেদনের কপি দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের কপি ঢাকায় পাঠিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের কপি দিল্লির বাংলাদেশ হাইকমিশন ঢাকায় পাঠিয়েছে। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ম্যাটিক্স চেম্বারস ইমেইলের মাধ্যমে এই আবেদনটি দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছিল। পরবর্তীতে হাইকমিশন সেই আবেদনটি ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছে।

#শেখ হাসিনা#পাসপোর্ট#বাংলাদেশ হাইকমিশন#দিল্লি#এনআইডি