ফিলিস্তিনের উপ-পররাষ্ট্রমন্ত্রী আবু জামে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে তিনি গাজা এবং অধিকৃত পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
আবু জামে অভিযোগ করেন যে, আন্তর্জাতিক আইন, বিভিন্ন চুক্তি এবং জাতিসংঘের প্রস্তাবনা ক্রমাগত লঙ্ঘন করছে ইসরায়েল। বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।