ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা ভারতে জড়ো হচ্ছেন বলে বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এছাড়া বিমান চলাচল সংক্রান্ত মাশুল বৃদ্ধির পরিকল্পনার কারণে বিমান ভাড়া বাড়ার আশঙ্কা এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঢালাওভাবে ব্যাংক হিসাব জব্দ করার সিদ্ধান্তে ব্যবসায়ী মহলে তৈরি হওয়া উৎকণ্ঠার বিষয়টিও সংবাদপত্রের শিরোনামে গুরুত্ব পেয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরা ও ব্যবসায়ীদের উদ্বেগ নিয়ে সংবাদপত্রের শিরোনাম
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং ব্যবসায়ীদের বিভিন্ন উদ্বেগের বিষয়গুলো শনিবার ঢাকার সংবাদপত্রের প্রধান শিরোনামে উঠে এসেছে।
উৎস: BBC News বাংলা