ফ্রান্সে 'গণ-অমান্য' আন্দোলনের ডাক, বিক্ষোভের প্রস্তুতি

ফ্রান্সে ধর্মঘট পালনকারী শ্রমিকদের বিক্ষোভের মধ্যে নতুন করে গণ-অমান্য আন্দোলনের ডাক দিয়েছে ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা।

ফ্রান্সে 'গণ-অমান্য' আন্দোলনের ডাক, বিক্ষোভের প্রস্তুতি

ফ্রান্সে বৃহস্পতিবার কয়েক লাখ ধর্মঘট পালনকারী শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বেশিরভাগ এলাকায় বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও কয়েকটি শহরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যেই ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা দেশজুড়ে 'গণ-অমান্য' কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে।

#ফ্রান্স#ইয়েলো ভেস্ট#বিক্ষোভ#ধর্মঘট#আন্তর্জাতিক সংবাদ