সারা দেশে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের

দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও বিভাগীয় কমিশনারদের এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সারা দেশে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের

সারা দেশে গড়ে ওঠা সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারদের এই অবৈধ ইটভাটাগুলো বন্ধ করতে হবে।

আদালত আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এই নির্দেশ বাস্তবায়নের প্রতিবেদন দাখিল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

#হাইকোর্ট#অবৈধ ইটভাটা#পরিবেশ অধিদপ্তর#বাংলাদেশ#আদালত