প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক তহবিলের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান জানিয়েছেন। তিনি জলবায়ু সংক্রান্ত কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, টেকসই সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এছাড়া বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে কার্বন নিঃসরণ কমানোর প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দিয়েছেন।