২৩ নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বাংলাদেশের প্রস্তাবিত সাইবার আইনের সংশোধনীতে অস্পষ্ট কিছু বিধান রাখা হয়েছে। সংস্থাটির মতে, এই অস্পষ্টতার সুযোগ নিয়ে সরকারি সংস্থাগুলো যেকোনো অনলাইন কনটেন্ট ব্লক, অপসারণ বা স্থানান্তরের ক্ষমতা পাবে, যা মতপ্রকাশের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সাইবার আইন সংশোধনী নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ
বাংলাদেশের প্রস্তাবিত সাইবার আইন সংশোধনী অনলাইন মতপ্রকাশের স্বাধীনতাকে সংকুচিত করতে পারে বলে সতর্ক করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
উৎস: TBS Bangladesh