বাংলাদেশে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই ঘোষণার পরও বুধবার সকালে সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। সাভারের হেমায়েতপুরে বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে ওই এলাকায় ২২টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
মজুরি বৃদ্ধির পরও পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সাভারে সংঘর্ষ
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হলেও সাভার ও গাজীপুরে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
উৎস: BBC News বাংলা