যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, জার্মানি, ইতালি ও ফ্রান্সের সমন্বয়ে গঠিত জি-৭ জোট এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, তারা একে অপরের বিরুদ্ধে জ্বালানি ও জ্বালানি-জাতীয় পণ্যের রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করবে না। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নও প্রতিনিধিত্ব করেছে। বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জোটটি।
রপ্তানি নিষেধাজ্ঞা এড়াতে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ের ঘোষণা জি-৭ এর
জ্বালানি পণ্যের রপ্তানি নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে জি-৭ জোটের সদস্য দেশগুলো।
উৎস: BBC News বাংলা