সহিংসতা নিয়ে সংবাদ প্রচারের নীতিমালা চেয়ে আইনি নোটিশ

সহিংসতার সংবাদ প্রচারের বিষয়ে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়ে তথ্য মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু।

সহিংসতা নিয়ে সংবাদ প্রচারের নীতিমালা চেয়ে আইনি নোটিশ

সহিংসতা ও অস্থিরতার সংবাদ প্রচারের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির দাবি জানিয়েছেন আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি তথ্যমন্ত্রী ও তথ্য সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে সাত কার্যদিবসের মধ্যে এ বিষয়ে জবাব চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না পাওয়া গেলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

উৎস: TBS Bangladesh
#আইনি নোটিশ#সংবাদমাধ্যম#সহিংসতা#তথ্য মন্ত্রণালয়#বাংলাদেশ