জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি জোরালো ও কার্যকর সমর্থনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র সমাধান।
পাশাপাশি, প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য চলমান মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার জন্য জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।