মাসিক ৭৫ হাজার ডলারে ট্রাম্পের মোদি বিষয়ক পোস্টের ব্যবস্থা করেছিল মার্কিন লবিং ফার্ম

মার্কিন লবিং ফার্ম মারকারি পাবলিক অ্যাফেয়ার্স তাদের বিদেশি এজেন্ট নিবন্ধনের নথিতে এই তথ্য প্রকাশ করেছে।

মাসিক ৭৫ হাজার ডলারে ট্রাম্পের মোদি বিষয়ক পোস্টের ব্যবস্থা করেছিল মার্কিন লবিং ফার্ম

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন লবিং ফার্ম মারকারি পাবলিক অ্যাফেয়ার্স ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে নরেন্দ্র মোদি বিষয়ক পোস্টের ব্যবস্থা করেছিল। এর বিনিময়ে ফার্মটি মাসিক ৭৫ হাজার ডলার ফি গ্রহণ করত। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট এই ফার্মটি তাদের মার্কিন বিদেশি এজেন্ট নিবন্ধনের নথিতে এই কার্যক্রমের তথ্য প্রকাশ করেছে।

#ডোনাল্ড ট্রাম্প#নরেন্দ্র মোদি#মার্কিন যুক্তরাষ্ট্র#লবিং ফার্ম#আন্তর্জাতিক সংবাদ