রংপুরে চারজনকে হত্যার পর ঘটনাস্থলেই খাবার খেয়েছিল খুনিরা

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকসহ তার পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রংপুরে চারজনকে হত্যার পর ঘটনাস্থলেই খাবার খেয়েছিল খুনিরা

রংপুর নগরীর দাসপাড়া মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। পুলিশের ভাষ্যমতে, গ্রেফতারকৃত ওই দুইজনই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। পুলিশ আরও জানিয়েছে, হত্যাকাণ্ডের পর খুনিরা ঘটনাস্থলেই খেজুর ও শসা খেয়েছিল।

#রংপুর#হত্যাকাণ্ড#পুলিশ#অপরাধ#বাংলাদেশ