রাশিয়ার নিজনেকামস্ক শহরে ইউক্রেনের চালানো ড্রোন হামলায় শিশুসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে একটি তেল শোধনাগারের ওপর ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে রয়টার্স স্বতন্ত্রভাবে এই ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।