ইউক্রেন-রাশিয়া আলোচনার আগে মোদির সঙ্গে জেলেনস্কির কথা

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আসন্ন আলোচনার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেন-রাশিয়া আলোচনার আগে মোদির সঙ্গে জেলেনস্কির কথা

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দীর্ঘ কয়েক মাস পর মঙ্গলবার ও বুধবার আলোচনার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শীতকালকে সামনে রেখে রাশিয়া যখন ইউক্রেনের জ্বালানি ও লজিস্টিক অবকাঠামোর ওপর তীব্র আক্রমণ চালাচ্ছে, ঠিক সেই সময়েই এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই আলোচনার প্রাক্কালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন।

#ইউক্রেন#রাশিয়া#নরেন্দ্র মোদি#ভলোদিমির জেলেনস্কি#আন্তর্জাতিক সংবাদ