রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি আরোহী একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজারের রামুতে ঢাকা অভিমুখী ট্যুরিস্ট এক্সপ্রেসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি আরোহী একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। এ ঘটনায় আরও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, পরিবারটি উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ঢাকা অভিমুখী ট্যুরিস্ট এক্সপ্রেস ট্রেনটি তাদের বহনকারী অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

উৎস: TBS Bangladesh
#রামু#দুর্ঘটনা#ট্রেন দুর্ঘটনা#কক্সবাজার#নিহত