ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৫১৩
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪৭ জন রোগী।
TBS Bangladesh · 20 নভেম্বর 2026, 7:55 PM · 1 বার পড়া
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এই রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ৩৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।