সরকারের ভেতরেই অস্বস্তির কারণ হয়ে ওঠা এক শ্রেণির কর্মকর্তাদের ওপর নজরদারি শুরু হয়েছে। বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে তিন শতাধিক কর্মকর্তার কর্মকাণ্ড নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অন্যদিকে, গোপালগঞ্জের পর দেশের আরও ২৯টি জেলায় রাজনৈতিক কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ। ঢাকা থেকে প্রকাশিত আজকের সংবাদপত্রগুলোতে এসব বিষয় গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে।