বিলকিস বানো মামলায় দুই দোষী সাব্যস্ত ব্যক্তির সাজা স্থগিত করে জামিন মঞ্জুর করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালতে দোষীদের পক্ষে সিনিয়র আইনজীবী সিদ্ধার্থ লুথরা যুক্তি উপস্থাপন করেন যে, তারা ১৭ বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন।
আইনজীবী আরও উল্লেখ করেন যে, অভিযুক্তদের মধ্যে একজনকে ২০০২ সালের দাঙ্গার পর দায়ের করা মূল এজাহারে নাম ছিল না এবং ঘটনার প্রায় তিন বছর পর তাকে মামলায় জড়ানো হয়েছিল।