বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ এই নির্দেশনা প্রদান করেন। সভায় রাজশাহী বিভাগের আম, লিচু, আদা, কাঁচামরিচ ও টমেটো চাষি এবং কৃষি উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। সভায় কৃষিমন্ত্রী শস্য বহুমুখীকরণের পাশাপাশি জমিতে জৈব সার ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
শস্য বহুমুখীকরণ ও জৈব সার ব্যবহারের ওপর গুরুত্বারোপ কৃষিমন্ত্রীর
রাজশাহীতে কৃষি উদ্যোক্তা ও কৃষকদের সাথে মতবিনিময়কালে শস্য বহুমুখীকরণ এবং জৈব সার ব্যবহারের ওপর জোর দিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ।
উৎস: TBS Bangladesh