অ্যাসিডিটির চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ভোনোপ্রাজান (Vonoprazan) নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)। এখন থেকে চিকিৎসকের পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধ আর ফার্মেসি থেকে কেনা যাবে না। রোগীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
প্রেসক্রিপশন ছাড়া মিলবে না ভোনোপ্রাজান, নির্দেশ সিডিএসসিও-র
এখন থেকে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া আর কেনা যাবে না অ্যাসিডিটির ওষুধ ভোনোপ্রাজান। এই নির্দেশ জারি করেছে সিডিএসসিও।
উৎস: ABP আনন্দ