পাঁচটি এনবিএফআই অবসায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক

অকার্যকর ঘোষণা করে চারটি আর্থিক প্রতিষ্ঠানকে ব্যাংক রেজোলিউশন কাঠামোর আওতায় এনেছে কেন্দ্রীয় ব্যাংক।

পাঁচটি এনবিএফআই অবসায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি চারটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে (এনবিএফআই) অকার্যকর ঘোষণা করে ব্যাংক রেজোলিউশন কাঠামোর আওতায় নিয়ে এসেছে। প্রতিষ্ঠানগুলো হলো—আভিভা ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, সরকারি তহবিল থেকে ২ হাজার কোটি টাকা বরাদ্দ নিয়ে মোট পাঁচটি এনবিএফআই অবসায়নের প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক।

#বাংলাদেশ ব্যাংক#এনবিএফআই#আর্থিক খাত#অবসায়ন#অর্থনীতি