ওজন কমানোর ওষুধ 'বেরোবেনাটাইড' (berobenatide) তৈরির গবেষণার জন্য ব্ল্যাকস্টোনের কাছ থেকে দেড় বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহ করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার।
এই চুক্তির আওতায় ব্ল্যাকস্টোন মাইলফলক অর্জনের ভিত্তিতে অর্থ পাওয়ার যোগ্য হবে। তবে এই ওষুধের ওপর ব্ল্যাকস্টোনের কোনো মালিকানা বা স্বত্ব থাকবে না বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।