আসন্ন রমজান মাসকে সামনে রেখে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করেছে। এর অংশ হিসেবে নতুন করে আরও ৬ লাখ সুবিধাভোগীকে টিসিবির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংস্থাটি রমজান উপলক্ষে ভোজ্যতেল, ডাল এবং চিনির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। এই উদ্যোগের ফলে টিসিবির স্মার্ট কার্ড নেই এমন সাধারণ ভোক্তারাও ওপেন মার্কেট সেলস (ওএমএস) কর্মসূচির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার সুযোগ পাবেন।