নির্বাচনী প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বা মাদক পরীক্ষা বাধ্যতামূলক করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে, মাদক পরীক্ষায় পজিটিভ শনাক্ত হলে বা পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট প্রার্থীকে অযোগ্য ঘোষণা করার লক্ষ্যে নির্বাচনী আইন ও বিধিমালা সংশোধনের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।
নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার নির্দেশ কেন নয়: হাইকোর্ট
নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মাদক পরীক্ষায় পজিটিভ হলে বা পরীক্ষা দিতে অস্বীকৃতি জানালে প্রার্থী অযোগ্য ঘোষণার আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
উৎস: TBS Bangladesh