নারায়ণগঞ্জের বন্দর এলাকায় একটি পুকুর থেকে আট ফুট লম্বা একটি কুমির উদ্ধার করা হয়েছে। ১৯ নভেম্বর দীর্ঘ পাঁচ ঘণ্টা চেষ্টার পর জাল ফেলে প্রাণীটিকে আটক করা হয়। উদ্ধার পরবর্তী সময়ে কুমিরটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে।
নারায়ণগঞ্জের পুকুর থেকে উদ্ধার হওয়া কুমির গাজীপুর সাফারি পার্কে অবমুক্ত
নারায়ণগঞ্জের বন্দর থেকে উদ্ধার করা আট ফুট লম্বা কুমিরটি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে স্থানান্তর করা হয়েছে।
উৎস: TBS Bangladesh