কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারের লড়াইয়ে লিপ্ত রয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। উভয় দেশের সরকারি কর্মকর্তাদের মতে, এই প্রযুক্তিতে নেতৃত্ব বজায় রাখা অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামরিক সক্ষমতা এবং জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা বেইজিংয়ের মোকাবিলায় এআই বিষয়ক নতুন কৌশল গ্রহণের ওপর জোর দিচ্ছেন।
চীনের মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন কৌশল যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদের
কৃত্রিম বুদ্ধিমত্তার আধিপত্য নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান প্রতিযোগিতার প্রেক্ষাপটে নতুন কৌশল গ্রহণের উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা।