মস্কো অঞ্চলে ড্রোন হামলায় দুইজনের মৃত্যু, লক্ষ্যবস্তু তেল শোধনাগার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

মস্কো অঞ্চলে ড্রোন হামলায় দুইজনের মৃত্যু, লক্ষ্যবস্তু তেল শোধনাগার

রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশ এই হামলা বন্ধে সম্মত হয়েছে বলে ঘোষণা দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। এরই ধারাবাহিকতায় রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলে ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন এবং একটি তেল শোধনাগারে আঘাতের ঘটনা ঘটেছে।

#রাশিয়া#ইউক্রেন#মস্কো#ড্রোন হামলা#জ্বালানি অবকাঠামো