আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততার অভিযোগে শিক্ষকদের হয়রানির অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের

আওয়ামী লীগের সাথে কথিত সম্পৃক্ততার জেরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বরখাস্ত, সাময়িক বরখাস্ত এবং পাঠদানে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ।

আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততার অভিযোগে শিক্ষকদের হয়রানির অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত, সাময়িক বরখাস্ত এবং তাদের পাঠদান কার্যক্রমে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংস্থাটির দাবি, আওয়ামী লীগের সাথে কথিত সম্পৃক্ততার অভিযোগ তুলে এসব শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উৎস: TBS Bangladesh
#বাংলাদেশ#বিশ্ববিদ্যালয়#শিক্ষক#হিউম্যান রাইটস ওয়াচ#আওয়ামী লীগ