মধ্যবর্তী নির্বাচনে জয়ী হলে ট্রাম্প পরিবারের ব্যবসায়িক লেনদেনের তদন্ত করবে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিস জানিয়েছেন, নির্বাচনে জয়ী হলে ট্রাম্প পরিবারের ব্যবসায়িক কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

মধ্যবর্তী নির্বাচনে জয়ী হলে ট্রাম্প পরিবারের ব্যবসায়িক লেনদেনের তদন্ত করবে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিস জানিয়েছেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে জয়ী হলে তারা ট্রাম্প পরিবারের ব্যবসায়িক লেনদেনের বিষয়ে তদন্ত শুরু করবেন। ১৭ সেপ্টেম্বর সাংবাদিকদের সাথে আলাপকালে নিউইয়র্কের এই ডেমোক্র্যাটিক নেতা বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তারা এই অনিয়মের সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন।

#যুক্তরাষ্ট্র#ট্রাম্প#ডেমোক্র্যাট#নির্বাচন#রাজনীতি