প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের নিরাপত্তা গবেষক ইভান হুবিঙ্গার জানিয়েছেন, আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর কারণে মানুষের প্রাণহানির ঝুঁকি ১০ শতাংশেরও বেশি। তার এই আশঙ্কার সাথে একমত পোষণ করেছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মী জ্যাকব কক্সন। আইপিও ফাইলিংয়ে এআই প্রযুক্তির সম্ভাব্য অস্তিত্বের সংকট নিয়ে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
মানবজাতির জন্য অস্তিত্বের সংকট তৈরি করতে পারে এআই: অ্যানথ্রোপিক
আইপিও ফাইলিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানবজাতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক।