বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে মানবাধিকার সুরক্ষার বিষয়ে বিএনপি যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নে দলটি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সম্প্রতি পাস হওয়া তিনটি আইন দেশের মানবাধিকার পরিস্থিতিকে পুনরায় পিছিয়ে দিয়েছে। এই আইনগুলো মানবাধিকার সুরক্ষা ব্যবস্থার পরিপন্থী বলে মনে করছে এইচআরডব্লিউ।