মাদ্রাসা শিক্ষা বোর্ডগুলোর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আল-হাইআতুল উলয়া শিক্ষার্থীদের শারীরিক শাস্তি প্রদান নিষিদ্ধ করেছে। গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এই নির্দেশনা চূড়ান্ত করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যক্তি অপরাধ বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। এছাড়া মাদ্রাসায় মহিলা আবাসিক ব্যবস্থা না রাখার বিষয়েও পরামর্শ দেওয়া হয়েছে।