লাচিত বরফুকনের জীবনী নিয়ে বায়োপিক তৈরির প্রস্তাব আদিত্য ধরকে

অসমের বীর সন্তান লাচিত বরফুকনের জীবনকাহিনি নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচালক আদিত্য ধরকে প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

লাচিত বরফুকনের জীবনী নিয়ে বায়োপিক তৈরির প্রস্তাব আদিত্য ধরকে

অসমের বীর যোদ্ধা লাচিত বরফুকনের জীবন ও কর্মের ওপর ভিত্তি করে একটি বায়োপিক তৈরির পরিকল্পনা করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এই চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি পরিচালক আদিত্য ধরকে প্রস্তাব দিয়েছেন। 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' খ্যাত পরিচালক আদিত্য ধরের সঙ্গে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর আলোচনা হয়েছে বলে জানা গেছে।

#আদিত্য ধর#হিমন্তবিশ্ব শর্মা#লাচিত বরফুকন#বায়োপিক#অসম