কুষ্টিয়ায় গণধর্ষণের শিকার তরুণীর মৃত্যু

কুষ্টিয়ায় গণধর্ষণের শিকার এক তরুণী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর মারা গেছেন।

কুষ্টিয়ায় গণধর্ষণের শিকার তরুণীর মৃত্যু

অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফকিরবাদ বকশিপাড়া এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে গোপালনগর নামক স্থানে একটি মোটরসাইকেলযোগে আসা ব্যক্তিরা ওই তরুণীকে পথরোধ করে। এরপর তাকে তুলে নিয়ে একটি পরিত্যক্ত স্থানে গণধর্ষণ করা হয়। ঘটনার চার দিন পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

উৎস: TBS Bangladesh
#কুষ্টিয়া#গণধর্ষণ#অপরাধ#নিহত#বাংলাদেশ