৪০ মিনিট বন্ধ থাকার পর মিরপুর ১০ ও ১১ নম্বর স্টেশনে মেট্রোরেল চলাচল স্বাভাবিক

নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ রাখার পর মিরপুর ১০ ও ১১ নম্বর স্টেশনে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়েছে।

৪০ মিনিট বন্ধ থাকার পর মিরপুর ১০ ও ১১ নম্বর স্টেশনে মেট্রোরেল চলাচল স্বাভাবিক

নিরাপত্তার খাতিরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মিরপুর ১০ ও ১১ নম্বর স্টেশনে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, পুলিশের পরামর্শ অনুযায়ী কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছিল। প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর স্টেশন দুটিতে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

উৎস: TBS Bangladesh
#মেট্রোরেল#মিরপুর#ডিএমটিসিএল#বাংলাদেশ#পরিবহন