কানাডার শীর্ষ আদালত কুইবেকের ধর্মীয় প্রতীক নিষিদ্ধের আইনটি বহাল রাখার পক্ষে রায় দিয়েছে। এই সিদ্ধান্তটি কুইবেকের সার্বভৌমত্বপন্থী সরকারের জন্য একটি রাজনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এমন সময়ে এই রায় এলো যখন কানাডা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং ভূখণ্ড দখলের হুমকির মতো চ্যালেঞ্জের মুখোমুখি। এই পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির জন্য কানাডার ঐক্য বজায় রাখার প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে।