কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চীনের সঙ্গে প্রতিযোগিতায় মিত্রদের পক্ষ বেছে নিতে বলবে যুক্তরাষ্ট্র

চীনের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতার অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও খনিজ সম্পদের সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত রাখতে মিত্র দেশগুলোর ওপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চীনের সঙ্গে প্রতিযোগিতায় মিত্রদের পক্ষ বেছে নিতে বলবে যুক্তরাষ্ট্র

চীনের সঙ্গে তীব্র প্রযুক্তিগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত রাখতে মিত্র দেশগুলোকে নির্দিষ্ট পক্ষ বেছে নেওয়ার আহ্বান জানাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

এর আগে গত বছর ওয়াশিংটন 'প্যাক্স সিলিকা' (Pax Silica) নামক একটি উদ্যোগ গ্রহণ করে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো এআই মডেল এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত সরঞ্জামের সরবরাহ চেইনকে নিরাপদ রাখা। বেইজিংয়ের সঙ্গে ক্রমবর্ধমান বৈশ্বিক প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্র এই কৌশল গ্রহণ করেছে।

#যুক্তরাষ্ট্র#চীন#কৃত্রিম বুদ্ধিমত্তা#প্রযুক্তি#আন্তর্জাতিক সম্পর্ক