কর্পোরেট আয়ের হতাশাজনক প্রতিবেদনের প্রভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স টানা দ্বিতীয় দিনের মতো নিম্নমুখী রয়েছে। দিনের লেনদেন শেষে সূচকটি ৩২ দশমিক ২৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৬০ শতাংশ কমে ৫ হাজার ৩৮৫ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করছে। এর আগের কার্যদিবসে সূচকটি ৫ হাজার ৪১৭ দশমিক ৪৪ পয়েন্টে ছিল।
কর্পোরেট আয়ের হতাশায় টানা দ্বিতীয় দিন দরপতন ডিএসইতে
কর্পোরেট আয়ের হতাশাজনক তথ্যের প্রভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স টানা দ্বিতীয় দিনের মতো কমেছে।