১১.৩৪ কোটি টাকায় ব্যাটারি ব্যবসা থেকে সরে এল কনফিডেন্স সিমেন্ট

কনফিডেন্স ব্যাটারিতে থাকা নিজেদের সব শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কনফিডেন্স সিমেন্ট। ১১.৩৪ কোটি টাকায় এই শেয়ার হস্তান্তরের অনুমোদন দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

১১.৩৪ কোটি টাকায় ব্যাটারি ব্যবসা থেকে সরে এল কনফিডেন্স সিমেন্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত এক তথ্য অনুযায়ী, কনফিডেন্স সিমেন্ট তাদের সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স ব্যাটারিতে থাকা সব শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি তাদের ১ কোটি ৩ লাখ সাধারণ শেয়ার হস্তান্তর করবে, যার প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। এই শেয়ার বিক্রির মাধ্যমে কনফিডেন্স সিমেন্ট মোট ১১.৩৪ কোটি টাকা পাবে। কোম্পানির পরিচালনা পর্ষদ এই শেয়ার বিক্রয় ও হস্তান্তরের বিষয়টি অনুমোদন করেছে।

#কনফিডেন্স সিমেন্ট#শেয়ার বাজার#ডিএসই#ব্যবসায়িক খবর#কনফিডেন্স ব্যাটারি