খাবারের ছোট দোকানগুলোর জন্য নতুন নিবন্ধন বিধিমালা

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ফুটপাতের ছোট খাবারের দোকানগুলোকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

খাবারের ছোট দোকানগুলোর জন্য নতুন নিবন্ধন বিধিমালা

ঢাকা ও অন্যান্য বড় শহরে সকাল-সন্ধ্যা বা দুপুরের খাবারের জন্য বিপুল সংখ্যক মানুষ ফুটপাতের খাবারের দোকানের ওপর নির্ভরশীল। বিভিন্ন গবেষণায় এসব খাবারের মান ও তাতে ব্যাকটেরিয়ার উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নতুন বিধিমালা প্রণয়ন করা হয়েছে। তবে এই নতুন নিয়ম কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

#খাদ্য নিরাপত্তা#ফুটপাতের খাবার#নিবন্ধন#জনস্বাস্থ্য#বাংলাদেশ