জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুদণ্ড

জুলাই মাসের সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই মাসের সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত সাতটি মামলার রায় ঘোষণা করেছেন। এসব মামলায় মোট ৬৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও কামাল আহমেদ মজুমদারসহ মোট ২২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের দেওয়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৮ জন বর্তমানে পলাতক রয়েছেন।

উৎস: TBS Bangladesh
#জুলাই হত্যাকাণ্ড#আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল#শেখ হাসিনা#মৃত্যুদণ্ড#বাংলাদেশ